গণভোটের পর প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের মুখোমুখি হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
স্থানীয় সময় মঙ্গলবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লদ ইয়ুঙ্কারের সঙ্গে সাক্ষাতের পর ক্যামেরন ইইউ নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।
ব্রাসেলসে ইইউ সম্মেলনকে সামনে রেখে ক্যামেরন এই সাক্ষাত করবেন। সেখানে ব্রেক্সিট ইস্যু নিয়ে আলোচনা করবেন।
তবে বুধবার ইইউর সম্মেলনের মূল আলোচনায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে না ব্রিটেন।
এদিকে, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, যুক্তরাজ্যের ইইউ ছাড়ার প্রাথমিক কাজগুলো করতে সরকারের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। তবে ইইউ ছাড়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যুক্তরাজ্য এখনো প্রস্তুত নন।
তবে আনুষ্ঠানিক প্রস্তাব না পাওয়া পর্যন্ত কোনও ধরণের আলাপ হবে না বলে সাফ জানিয়েছে ইইউ নেতারা।