আগামী বছরের মার্চের মধ্যে বাংলাদেশ-ত্রিপুরা সীমন্তে কাঁটাতারের বেড়ার নির্মাণ কাজ সম্পন্ন করতে চায় নয়াদিল্লি।
মঙ্গলবার ত্রিপুরা সেক্টরের কাঁটাতার বেড়ার নির্মাণের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ক সচিব সুশীল কুমার।
গত ২৪ ও ২৬ জুন ত্রিপুরা সফরকালে তিনি রাজ্যের শীর্ষ কর্মকর্তা, বিএসএফ এবং নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেন।
এছাড়া তিনি ত্রিপুরা রাজ্যর মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে কাঁটাতারের বেড়া তৈরি ও ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: