তুরস্কের ইস্তাম্বুলের প্রধন বিমানবন্দর আতাতুর্কএ আত্মঘাতি বন্দুক ও বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় দেড়শো জন।
বিবিসি সূত্র মতে, ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দরটিতে মঙ্গলবার এ হামলা চালানো হয়। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ৩ জন হামলাকারী বিমানবন্দরের প্রবেশ মুখের একটি চেক পয়েন্টে পৌঁছলে তাদের আটকাতে পুলিশ গুলি চালিয়েছিল।
এর পরপরই হামলাকারীরা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয় বলে জানান তারা।
হামলার পর আতাতুর্ক বিমানবন্দর থেকে নির্ধারিত সব ফ্লাইট বাতিল করে যাত্রীদের হোটেলে ফেরত পঠানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: