ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত বিশ্ব প্রবৃদ্ধির ব্যাপারে দীর্ঘমেয়াদি উদ্বেগের জন্ম দিয়েছে, বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
অটোয়ায় কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে এক সম্মেলনে এ সতর্কবার্তা দেন তিনি।
ওবামা বলেন, ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যসহ পুরো ইউরোপে বিনিয়োগের সম্ভাবনা বন্ধ হয়ে যাবে। তবে ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ সম্পন্ন করতে যথাযথ প্রক্রিয়া নিশ্চিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অন্যান্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সম্মেলনে ওবামা বলেন, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত বিশ্ব প্রবৃদ্ধির ব্যাপারে দীর্ঘমেয়াদি উদ্বেগের জন্ম দিয়েছে। শুধু তাই নয়, ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যসহ পুরো ইউরোপে বিনিয়োগের সম্ভাবনা বন্ধ হয়ে যাবে। তবে ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ সম্পন্ন করতে যথাযথ প্রক্রিয়া নিশ্চিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অন্যান্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, বুধবার ব্রাসেলসে ইইউ নেতারা ব্রেক্সিট প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে, ইইউ'র ভবিষ্যৎ ও যুক্তরাজ্যের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করেন। তারা আবারো স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, ইইউ'র একক বাজারে ব্রিটেন তার প্রবেশ অক্ষুন্ন রাখতে চাইলে তাকে অবশ্যই পণ্য, কর্মী, সেবা এবং পুঁজির অবাধ প্রবাহের নীতি মেনে চলতে হবে।
তবে, যুক্তরাজ্য তার বিচ্ছেদ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু না করা পর্যন্ত এসব বিষয়ে দেশটির সঙ্গে কোনো আলোচনা নয় বলে জানান ইউরোপীয়ার কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইয়ুঙ্কার।
এরইমধ্যে, ব্রাসেলসে, জরুরি সম্মেলনের পাশাপাশি, ইয়উঙ্কারসহ ইইউ'র অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন।
তিনি বলেন, নেতাদের কাছ থেকে তিনি সহানুভূতিশীল সাড়া পেয়েছেন এবং যদি স্কটল্যান্ডের ইইউতে থাকার কোন উপায় থাকে তাহলে তিনি তা খুঁজে বের করতে অঙ্গীকারাবদ্ধ।