আফগানিস্তানের একজন পুলিশ একাডেমিতে আত্মঘাতি বোমা হামলায় ক্যাডেট ও পুলিশ সদস্যসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানী কাবুল থেকে ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওই পুলিশ একাডেমিতে এ হামলা হয়।
দেশটির পাঘমান জেলার গভর্নর জানিয়েছেন, প্রশিক্ষণ শেষ করে ক্যাডেটরা গাড়িতে করে পুলিশ একাডেমিতে ফিরছিলেন।
এ সময় তাদের গাড়ি লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তালেবান জঙ্গিরা এ হামলার দায় স্বীকার করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: