ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার আগে যুক্তরাজ্যের সঙ্গে আর কোন বাণিজ্য চুক্তি করা হবে না- বলে ইইউ জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইইউ-এর বাণিজ্য বিষয়ক শীর্ষ কর্মকর্তা সেসিলিয়া ম্যাল্মস্ট্রম বলেছেন, যুক্তরাজ্যকে আগে ইইউ ছাড়তে হবে, তারপরই কেবল তারা বাণিজ্য বিষয় নিয়ে আলোচনা করতে পারবে।
তিনি জানান, ইইউ'এর শর্ত অনুযায়ী ব্রেক্সিটের পর যুক্তরাজ্য জোটের কাছে তৃতীয় একটি দেশে পরিণত হয়েছে, যার অর্থ নতুন কোন বাণিজ্য সম্পর্ক শুরুর আগ পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থা -ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যকে ইইউ'এর সঙ্গে বাণিজ্য করতে হবে।
গত সপ্তাহে গণভোটে যুক্তরাজ্যের জনগণ ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয়। এরপরই যুক্তরাজ্য ও ইইউ'এর মধ্যকার সম্পর্ক নতুন করে মূল্যায়নের প্রেক্ষাপট তৈরি হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: