গুলশানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
প্রধানমন্ত্রী এ সময় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সর্ম্পকে তাদের অবহিত করেন।
তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় ভারত ও জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের যে কোনো প্রয়োজনে পাশে থাকার কথা জানান।
ফোনালাপে নরেন্দ্র মোদি বলেন, এ ঘটনার তদন্ত থেকে শুরু করে যে কোনো ধরনের সাহায্য ভারত করবে বলে জানান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: