আন্তর্জাতিক

সাত নাগরিকের মৃত্যুতে ক্ষুব্ধ: শিনজো আবে

শিনজো আবে
শিনজো আবে

বাংলাদেশে জঙ্গি হামলায় সাত জাপানি নাগরিকের মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

জাপানের প্রধানমন্ত্রী রোববার এক বিবৃতিতে বলেন, ঢাকায় এই সন্ত্রাসী হামলা অগ্রহণযোগ্য এবং এটি তাকে ভীষণভাবে ক্ষুব্ধ করেছে।

গত শুক্রবার হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ১৭ বিদেশির মধ্যে যে সাত জাপানি রয়েছেন, তাদের মধ্যে ছয় জন ঢাকার মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করছিলেন।

বিবৃতিতে শিনজো আবে বলেন, ঢাকায় নিহত জাপানিরা সেখানে গিয়েছিলেন বাংলাদেশেরই কল্যাণের জন্য।

গত বছর এক জাপানি হত্যাকাণ্ডের পর আবারো গুলশানে এই হত্যার ঘটনায় জাপানিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রবাসে নাগরিকদের নিরাপত্তা নিয়েও হতাশা প্রকাশ করেছেন তারা।

৭ জাপানি হলেন: তানাকা হিরোশি, সাকাই ইউকু, কুরুসাকি নুবুহিরি, ওকামুরা মাকাতো, শিমুধুইরা রুই, হাসিমাতো হিদেকো ও কোয়ো ওগাসাওয়ার।

এদিকে, গুলশান হামলায় নিহত জাপানি নাগরিকদের পরিবারের সদস্যরা ঢাকা পৌঁছেছেন। তারা সফররত জাপানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারার সঙ্গে সাক্ষাত করেছেন।

জাপানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহত স্বজনরা খুবই মর্মাহত। তারা নিহতদের মৃতদেহ শনাক্ত করবেন। এছাড়া উদ্ধারকৃতদের দেখতে হাসপাতালে যাবেন।

গত শুক্রবার রাতে গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় ২০ জন নিহত হন। এর মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে ৭ জন জাপানের ও ৯ জন ইতালির, এক ভারতীয়, তিন বাংলাদেশি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ