আন্তর্জাতিক

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

পবিত্র ঈদুল ফিতর
পবিত্র ঈদুল ফিতর

সৌদিআরবে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

বুধবার ফজরের নামাজ আদায়ের পরপরই সৌদিআরবে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা।

রিয়াদে ঈদের প্রধান জামাত ধীরা জাতীয় মসজিদে সকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করেন সৌদি গ্র্যান্ড মুফতি।

নামাজ শেষে চিরাচরিত নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ফজরের নামাজ আদায়ের পর মুসুল্লিরা ঈদের নামাজের আগ পর্যন্ত মসজিদের ভেতরেই জিকিরে মগ্ন থাকেন।

এদিকে, ঈদুল ফিতর উদযাপনের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।

এছাড়া, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সংযুক্ত আরব আমিরাতেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর।

সকাল ৬টায় দুবাই ঈদগাহ ময়দানে ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

মুসল্লিরা ফজরের নামাজ পড়েই ঈদগাহের দিকে আসেন। সূর্য ওঠার আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সেখানে বেশিরভাগ মুসল্লিই বাংলাদেশি, পাকিস্তানী ও ভারতীয় বলে জানা গেছে।

আমিরাতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী আবুধাবির শেখ জায়েদ মসজিদে।

নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ