আন্তর্জাতিক

গুলশান হামলা: হত্যার আগে ৯ ইতালীয় নাগরিককে নির্যাতন

৯ ইতালীয় নাগরিক
৯ ইতালীয় নাগরিক

রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জিম্মি ৯ ইতালীয় নাগরিককে হত্যার আগে নির্যাতন করা হয়েছিল—দেশটিতে দ্বিতীয় দফা ময়নাতদন্তে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নিহতদের গায়ে ছুরি দিয়ে পোচ দেয়া হয়। ফলে বেশ সময় নিয়েই তাদের মৃত্যু হয়। কারো কারো মৃতদেহ ছিল ক্ষত-বিক্ষত।

গত মঙ্গলবার ওই ন'জনের মরদেহ ইতালিতে পৌঁছানোর পর দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়।

নিহত ইতালীয়রা হলেন--নাদিয়া বেনেদিত্তো, ভিনসেনজো দালেস্ত্রো, ক্লাউদিও মারিয়া দান্তোনা, আদেলে পুগলিসি, ক্রিস্তিয়ান রসিস, মার্কো তোন্দাৎ, সিমোনা মন্তি, ক্লদিও চাপেলি ও মারিয়া রিবেলি।

প্রসঙ্গত: গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন পুলিশ সদস্য।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ