আন্তর্জাতিক

বিপদে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ভারতের

প্রণব মুখোপাধ্যায়
প্রণব মুখোপাধ্যায়

শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশে পাশে থাকার অঙ্গীকারের কথা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

বৃহস্পতিবার এক টুইটে এ কথা বলেন তিনি।

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পরও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়।

এদিকে, ভারতের ইসলামী বক্তা জাকির নায়েকের বক্তব্যের বিষয়ে তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। এরইমধ্যে মুম্বাইয়ে তার রিসার্চ ফাউন্ডেশনের কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়।

রাজধানীর গুলশানে জঙ্গি হামলা ও জিম্মি ঘটনার ৫ দিনের মাথায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে সন্ত্রাসী হামলায় ২ পুলিশ সদস্য, এক হামলাকারী ও এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া এসেছে ভারতের পক্ষ থেকে। এক টুইট বার্তায়, এ হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের 'ভাই-বোনদের' পাশে থাকার অঙ্গীকারের কথা জানান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

বাংলাদেশের জনগণ ও সরকার উগ্রপন্থা ও সহিংসতার বিরুদ্ধে সাহসী সংগ্রামে লিপ্ত আছে মন্তব্য করে আরেক টুইট বার্তায় প্রণব বলেন, এসব অপশক্তিকে পরাজিত করার লক্ষে বাংলাদেশ সরকারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে ভারত।

এদিকে, পিস টিভির ইসলাম বিষয়ক বক্তা ও সঞ্চালক ড. জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত করতে মহারাষ্ট্র পুলিশকে নির্দেশ দিয়েছে রাজ্যটির সরকার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাকির নায়েকের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় তার অ্যাকাউন্টগুলো ও অর্থের যোগানসহ সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে এনডিটিভির এক খবরে বলা হয়েছে, জাকির নায়েকের বক্তব্যগুলো বিশ্লেষণ করার পরই তাকে নিষিদ্ধ করা হবে কিনা সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ভারত। কেন্দ্রীয় মন্ত্রী ভেনকাইয়া নাইড়ুর বরাত দিয়ে ওই খবরে বলা হয়, গুলশানে হামলা চালানো তরুণ জঙ্গিদের অন্তত দুজন জঙ্গি, জাকির নায়েকের এসব বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল বলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ