আন্তর্জাতিক

জাকির নায়েককে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সন্ত্রাস দমন স্কোয়াড

জাকির নায়েক
জাকির নায়েক

ভারতের মুম্বাইয়ে ট্রেনে বিস্ফোরণের ঘটনায় পিস টিভির ইসলাম বিষয়ক বক্তা ও সঞ্চালক ড. জাকির নায়েককে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সন্ত্রাস দমন স্কোয়াড। তবে ওই ঘটনায় জাকির নায়েকের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পরে, তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্র সন্ত্রাস দমন স্কোয়াড এর প্রধান কেপি রাভুবানশি

তার বক্তব্যের বিষয়ে তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার। এরইমধ্যে মুম্বাইয়ে তার রিসার্চ ফাউন্ডেশনের কার্যালয়ে পুলিশ অবস্থান নিয়েছে।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাকির নায়েকের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় তার অ্যাকাউন্টগুলো ও অর্থের যোগানসহ সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে এনডিটিভির এক খবরে বলা হয়েছে, জাকির নায়েকের বক্তব্যগুলো বিশ্লেষণ করার পরই তাকে নিষিদ্ধ করা হবে কি-না সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ভারত।

কেন্দ্রীয় মন্ত্রী ভেনকাইয়া নাইড়ুর বরাত দিয়ে ওই খবরে বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হামলা চালানো তরুণ জঙ্গিদের কমপক্ষে দুজন জঙ্গি জাকির নায়েকের এসব বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল বলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে।

এদিকে, জাকির নায়েককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভারতের উত্তর প্রদেশের মুসলমান নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ