ইরাকে শিয়া মুসলিমদের একটি মাজারে আত্মঘাতী বোমা হামলা ও গুলির ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার বিবিসির এক খবরে বলা হয়, দেশটির রাজধানী বাগদাদের অদূরে বালাদ শহরে বৃহস্পতিবার রাতে সৈয়দ মোহাম্মেদ বিন আলি আল-হাদির মাজারের ঈদুল ফিতর উপলক্ষে সমবেত হয়েছিলেন শিয়া মুসলিমরা।
এ সময় প্রবেশ পথে এক ব্যক্তি তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। পরপরই একদল বন্দুকধারী শিয়া পূণ্যার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে নিহত হন ৩৫ জন। আহত হয় অর্ধশতাধিক মানুষ।
পুলিশ বলছে, হামলাকারীদের একজন ঘটনাস্থলে নিহত হয়েছে—এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: