সন্ত্রাস দমনে একটি 'সমন্বিত পদক্ষেপ' নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।
একইসঙ্গে বাংলাদেশে সন্ত্রাস দমনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথাও জানিয়েছে দেশটি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
ঢাকার গুলশানে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীকে আজ-শুক্রবার এক চিঠিতে এসব কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
এ ব্যাপারে সব স্তরেই জিরো টলারেন্স নীতি গ্রহণ প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করেছেন সুষমা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: