বিতর্কিত ভারতীয় বক্তা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করেছে ভারত সরকার। এই টিভির সম্প্রচার বন্ধ করতে এরইমধ্যে ক্যাবল অপারেটরদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
গত সপ্তাহে ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় জড়িত জঙ্গিদের দুইজন তার বয়ানে উদ্বুদ্ধ হয়ে এ হত্যাযজ্ঞ চালায়- বাংলাদেশের এমন অভিযোগের পরই এ পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। এছাড়া নায়েকের বিরুদ্ধে এফআইআর দায়েরের পরিকল্পনা করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা।
এদিকে, বাংলাদেশে তথ্যমন্ত্রী হাসাসুল হক ইনু দেশ টিভিকে টেলিফোনে জানিয়েছেন, পিস টিভির বিতর্কিত বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে আগেও বেশ কিছু অভিযোগ তারা পেয়েছেন। আলেম-ওলামাদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
গত সপ্তাহে ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় জড়িত জঙ্গিদের কয়েকজন তার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে এ হত্যাযজ্ঞ চালায়-বাংলাদেশের এমন অভিযোগের পরই এ সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এছাড়া নায়েকের বিরুদ্ধে এফআইয়ের দায়ের করার পরিকল্পনা করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা।
পাশাপাশি ইসলামিক এ বক্তার গবেষণা প্রতিষ্ঠান যেসব বৈদেশিক অনুদান পায়- সে বিষয়ক অনুমতিও খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় রাতভর ভয়াবহ হামলা চালায় বেশ কিছু জঙ্গি। এতে নিহত হন ২০ দেশি-বিদেশি নাগরিক। সন্ত্রাসী এই হামলায় জড়িত জঙ্গিদের কয়েকজন ইসলামিক বক্তা ডা. জাকির নায়েকের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে এ হত্যাযজ্ঞ চালায়-এমন অভিযোগ করে বাংলাদেশ। এছাড়া হামলকারী রোহান ইমতিয়াজ ফেসইবুকে জাকির নায়েককে ফলো করত এবং তার কিছু বিতর্কিত পোস্ট নিজের ওয়ালে শেয়ারও করেছিল।
এদিকে, বাংলাদেশ সরকারের এমন অভিযোগের পর জাকির নায়েকের বক্তব্য ও তার পিসটিভির কার্যক্রম নজরে নেয় ভারত সরকার। এরই মধ্যে মুম্বাইয়ে তার রিসার্চ ফাউন্ডেশনের কার্যালয়ে পুলিশ অবস্থান নিয়েছে।
এদিকে, তার বয়ান সন্ত্রাসবাদে মদদ দেয় কি না তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার।
তবে পিসটিভির লাইসেন্স ভারতের নয় এটি আপলিংক হয় দুবাই থেকে—এ পরিস্থিতিতে ভারতে জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধ করতে ক্যাবল অপারেটরদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
ইউটিউবেও প্রচারিত ধর্ম বিষয়ক তার অনুষ্ঠানগুলো দ্রুতই সরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে। তবে ভারতের কিছু এলাকায় এখনো এই টিভি চ্যানেল দেখা যাচ্ছে। এর আগে যুক্তরাজ্য ও কানাডায় জাকির নায়েকের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।
এছাড়া নায়েকের বিরুদ্ধে এফআইয়ের দায়ের করার পরিকল্পনা করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা। পাশাপাশি, ফরেই কন্ট্রবিউশান রেগুলেশন অ্যাক্টর এর অধীনে, জাকির নায়েকের ইসলামিক গবেষণা প্রতিষ্ঠানে যে বৈদেশিক অনুদান পায়-ভারতে এ বিষয়ে যে অনুমতি দেয়া হয়েছে তাও পর্যালোচনা করছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।