আন্তর্জাতিক

ইরাকে আক্রমণ ছিল অবৈধ: জন প্রেসকট

 জন প্রেসকট
জন প্রেসকট

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের করা ইরাকে আক্রমণ অবৈধ ছিলে এ মন্তব্য করেছেন ব্রিটেনের তৎকালীন উপপ্রধানমন্ত্রী জন প্রেসকট।

সাদ্দাম হোসেনকে উৎখাতে ইরাকে হামলা চালানোর যৌক্তিকতা ও এর ফলাফল নিয়ে এক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর স্থানীয় পত্রিকা সানডে মিররে একথা লিখেছেন তিনি।

প্রেসকট জানান, ২০০৩ সালের মার্চে ইরাক আগ্রাসনের আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্রিটেনের সেসময়কার প্রধানমন্ত্রীর টনি ব্লেয়ারের দেয়া বিবৃতি ছিলে বিধ্বংসী।

এমনকি এমন গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেয়ার জন্য ব্লেয়ারের মন্ত্রিসভায় তাদের নেহাত অল্পসংখ্যক কাগজপত্র দেয়া হয়েছিলো বলেও উল্লেখ করেন তিনি।

প্রেসকট তার লেখার মাধ্যমে ইরাক যুদ্ধে নিহত ব্রিটিশ সেনাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। ৱ

তিনি আরো বলেন, বিপর্যয়মূলক এ সিদ্ধান্ত তাকে আজীবন তাড়িয়ে বেড়াবে।

তবে, দলের পক্ষ থেকে ইরাক যুদ্ধে নিহত ও আহতদের স্বজনদের কাছে ক্ষমা চাওয়ায় লেবার পার্টির নেতা জেরেমি করবিনের প্রশংসা করেছেন প্রেসকট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ