আন্তর্জাতিক

সিরিয়ায় যুদ্ধবিরতির সময়সীমা বাড়ল তিন দিন

সিরিয়ায় যুদ্ধবিরতির সময় বাড়ল
সিরিয়ায় যুদ্ধবিরতির সময় বাড়ল

সিরিয়া জুড়ে যুদ্ধবিরতির সময়সীমা আরো তিন দিন বাড়ালো দেশটির সেনাবাহিনী।

স্থানীয় সময় শনিবার তারা এ ঘোষণা দেয় বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা সানা।

সেনাবাহিনীর এ ঘোষণাকে সম্মান জানিয়ে যুদ্ধবিরতি মেনে চলবে বলে জানিয়েছে বিদ্রোহী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মি।

তবে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরের খাবার সরবরাহের রাস্তা সরকারি বাহিনী ধ্বংস করায় খাদ্য ও জ্বালানি সংকটে আছেন সেখানকার বাসিন্দারা।

এদিকে, মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত বুধবার শুরু হওয়া এ যুদ্ধবিরতি লংঘন করেছে সরকার ও বিরোধী- উভয়পক্ষই।

যুক্তরাজ্য ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটির তথ্য মতে, গত কয়েক দিনে আলেপ্পোর উত্তরে সরকারি বাহিনী নিয়ন্ত্রিত অংশে বিদ্রোহীদের হামলায় ৩৪ বেসামরিক নাগরিক এবং বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলে বিমান হামলায় মারা গেছেন ৯ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ