ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গত কয়েকদিনের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছে। এছাড়া আহত হয়েছে তিনশোর বেশি মানুষ।
এ পরিস্থিতিতে কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরসহ ১০টি জেলায় কারফিউ জারি রয়েছে।
গত শুক্রবার জঙ্গি গোষ্ঠি ‘হিজবুল মুজাহিদিন’ কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানি নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন। এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা কাশ্মির।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: