আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে ওয়ানির মৃত্যুকে ঘিরে বিক্ষোভ

 বিক্ষোভ
বিক্ষোভ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানির মৃত্যুকে ঘিরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে নিরাপত্তা বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়ার পাশাপাশি হাসপাতালেও হামলা চালিয়েছে। উতপ্ত পরিস্থিতি পুরো কাশ্মীর জুড়েই।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের থেমে থেমে সংঘর্ষ চলছে। মুখোমুখি এ সংঘর্ষে নতুন করে কোন প্রাণহানি না ঘটলেও আহত হচ্ছেন অনেকেই। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে ওষুধ সংকট দেখা দিয়েছে।

এছাড়াও মঙ্গলবার সকালে একদল বিক্ষোভকারী পুলিশের ওপর হামলা চালালে ৪ পুলিশ সদস্য আহত হয়।

এর আগে সোমবার কুলগামের দামহাল হাজি পোরার একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে বিক্ষোভকারীরা ৭০ টি স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় অস্ত্র ছিনিয়ে নেয়।

এদিকে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে ৩০ জনেরও বেশি মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ