ইসলামিক স্টেটের শীর্ষ নেতা ওমর শিশানি মার্কিন বিমান হামলায় মার্চে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইএস।
আইএসের বার্তা সংস্থা আমাক জানিয়েছে, ইরাকের সিরকাত শহরে এক অভিযানে নিহত হন তিনি।
তবে পেন্টাগনের দাবি, গত মার্চে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় গুরুতর আহত হয়ে শিশানির মৃত্যু হয়।
তার আসল নাম তারখান বাতিরাশভিলি। তবে ওমর দ্য চেচেন নামেও পরিচিত ছিলেন তিনি।
শিশানি, আইএস নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: