শুধু সুবিধাভোগীদের জন্য নয়— সবার জন্য তার সরকার কাজ করবে বলে অঙ্গীকার করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী টেরেসা মে।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরপরই বেশ কয়েকজন ইউরোপীয় নেতা তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
এ সময় তিনি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক আলোচনা শুরুর প্রস্তুতির জন্য তাদের কাছে আরো কিছু সময় চান।
যুক্তরাজ্যের দ্বিতীয় এই নারী প্রধানমন্ত্রী লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনকে পররাষ্ট্রমন্ত্রী এবং জর্জ অসবর্নকে বাদ দিয়ে ফিলিপ হ্যামন্ডকে অর্থমন্ত্রী করেছেন।
সাবেক জ্বালানি মন্ত্রী অ্যাম্বার রাডকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপ নিয়ে সংশয়বাদী ডেভিস ডেভিসকে ব্রেক্সিট মন্ত্রী নিযুক্ত করেছেন।
এর আগে, ছয় বছর ক্ষমতায় থাকার পর গতকাল রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দেন ডেভিড ক্যামেরন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: