যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদী উত্তেজনার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বারাক ওবামা পুলিশ এবং কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন।
ওবামা বলেন, তরুন প্রজন্মের মধ্যে পুলিশের ব্যাপারে অবিশ্বাস গড়ে উঠুক এটা তিনি চান না, একইভাবে এটাও চান না জনসাধারণের কাছ থেকে পুলিশ সবসময় হামলার ভয়ে থাকুক। যুক্তরাষ্ট্রে বর্ণবাদ এবং পুলিশিং কার্যক্রম নিয়ে প্রেসিডেন্ট ওবামা এসব কথা বলেন।
দেশটিতে সর্বশেষ গত সপ্তাহে বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এক বন্দুকধারীর গুলিতে ৫ পুলিশ সদস্য নিহত হন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: