আন্তর্জাতিক

জাতীয় দিবসে ফের রক্তাক্ত ফ্রান্স

ফ্রান্স
ফ্রান্স

জাতীয় দিবসে ফের রক্তাক্ত ফ্রান্স—এবার সন্ত্রাসের নিশানায় ছিল নিস শহর। বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক চালিয়ে ও গুলি করে মানুষ হত্যার যজ্ঞে মেতো উঠলো তিউনিশিয়ার বংশোদ্ভুত এক ফরাসি নাগরিক। লোমহর্ষক এ হামলায় ৮৪ জন নিহত হয়েছেন।

গত বছরের নভেম্বরে প্যারিসে আইস জঙ্গিদের হামলায় ১৩০ জন নিহত হওয়ার ৮ মাসের মাথায় আবারো রক্তের বন্যা বইলো ফ্র্যান্সে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে নিসে বাস্তিল দিবসের উৎসবে সবার নজর যখন ছিল আকাশে চমকপ্রদ আতশবাজির খেলার দিকে, তখনই একটি বিশাল সাদা ট্রাক অসংখ্য মানুষের ভিড়ের উপর উঠে যায়। বোঝা গেলো এটি কোনো দুর্ঘটনা নয়, মানুষ হত্যার লক্ষ্যেই ট্রাকচালক এগিয়ে যাচ্ছিল।

নগরীর সাগর তীরবর্তী পাঁচ তারকা হোটেল প্যালাইস ডি লা মেডিটির্যাসনির কাছের ফুটপাতের পাশ দিয়ে যাওয়া দীর্ঘ রাস্তায় জড়ো হওয়া উৎসবমুখর মানুষের ওপর দিয়ে চলে যায় ট্রাকটি। এ সময় জনতার উপর নির্বিচারে গুলিও চালাতে থাকে ওই চালক। এ সময় কমপক্ষে ৮৪ জনের প্রাণ কেড়ে নেয় ওই সন্ত্রাসী।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বের সব পর্যটকদের কাছে সমাদৃত নিসের রাস্তা ভিজে গেলো রক্তে। ভয়াবহ এই ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। ফ্রান্সজুড়ে চলাকালীন জরুরি অবস্থার মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।

এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে ফরাসি ব্যঙ্গ-পত্রিকা শার্লি এবদোর প্যারিস কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় পত্রিকাটির সম্পাদকসহ ৪ কার্টুনিস্ট ও দুই পুলিশসহ ১২ জন নিহত হন। এ ঘটনার কয়েক মাস পরই একই বছরের নভেম্বরে প্যারিসের বিভিন্ন স্থানে একই সঙ্গে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

বন্দুকধারীদের সংঘবদ্ধ হামলা ও আত্মঘাতি বোমা হামলায় এ সময় প্রাণ হারান শতাধিক মানুষ।

সর্বশেষ এ হামলার পর কড়া নিরাপত্তার মধ্যে ফ্রান্সবাসী ইউরো কাপ চ্যাম্পিয়নশিপকে ঘিরে স্বস্তির নিঃশ্বাস নিতেই আবারো ভয়বহ হামলার শিকার হলো ফ্রান্সএর নিরীহ জনগণ।

নিস শহরের এ হামলার কারণ এখনো জানা না গেলেও এটিকে ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে দেশটির সরকার। গত ১৮ মাসে এটি ছিলো ফ্রান্সে তৃতীয় সন্ত্রাসী হামলা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ