আন্তর্জাতিক

ফ্রান্সে ৩ দিনের জাতীয় শোক পালন

সন্ত্রাসী হামলা
সন্ত্রাসী হামলা

ফ্রান্সে ‘বাস্তিল দিবস’ উদযাপন উৎসবে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ৩ দিনের জাতীয় শোক পালন করছে ফ্রান্স। ঘটনাস্থলে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় ক্রমেই রাড়ছে।

নিহত হামলাকারী তিউনিশীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক মোহামেদ ল্যউইজ বুলেলের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে বুলেলের ব্যবহৃত জিনিসপত্র জব্দ করেছে তারা।

এদিকে, সংকটকালীন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

প্যারিস হামলার ক্ষত না শুকাতেই, ৮ মাসের মাথায় আবার আক্রান্ত ফ্রান্স। জাতীয় দিবস ‘বাস্তিল ডে’ উদযাপন করতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে আতশবাজির উৎসবে জড়ো হওয়া মানুষদের মধ্যে ২৫ টন ওজনের একটি ট্রাক তুলে দেয় হামলাকারী।

সেইসঙ্গে গুলিবর্ষণও করে— এ ঘটনায় দশ শিশুসহ নিহত হন ৮৪ জন আর আহত ২০০ জনের মধ্যে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক।

ভয়াবহ এ সন্ত্রাসী হামলার ঘটনায় ৩ দিনের জাতীয় শোক পালন করছে ফ্রান্স। ঘটনাস্থলে ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা জানাতে আসছেন শতশত মানুষ।

এদিকে, সংকটকালীন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। বৈঠকে করণীয় নিয়ে আলোচনা করবেন তিনি।

ট্রাক চালিয়ে দুই কিলোমিটার যাওয়ার পর পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। পরে, তিউনিসীয় বংশোদ্ভুত ফরাসী নাগরিক মোহামেদ ল্যউইজ বুলেলের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় পুলিশ।

তদন্তের জন্য বুলেলের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে পুলিশ। কথা কম বললেও বুলেলের কোন উগ্র স্বভাব ছিলো না জানিয়েছেন তার প্রতিবেশিরা। তার সাবেক স্ত্রীকেও আটক করেছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ