তুরস্কে সেনা অভ্যুত্থান পরিকল্পনার দায় স্বীকার করেছেন সাবেক বিমানবাহিনী প্রধান আকিন অজতার্ক।
দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
এদিকে, এখনো তুরস্ক জুড়ে এখনো চলছে ধরপাকড়। এবার বরখাস্ত করা হয়েছে প্রায় ৮ হাজার পুলিশ কর্মকর্তাকে।
এর আগে, গত শনিবার থেকে সেনাবাহিনীর জেনারেল, কর্ণেল পদমর্যাদার কর্মকর্তা ও বিচার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ছয় হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়।
সরকারের বিভিন্ন দপ্তর থেকে অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের বাদ দেয়ার প্রতিজ্ঞা করেছেন প্রেসিডেন্ট এর্দোয়ান। সেনা অভ্যুত্থান ব্যর্থ হলেও এর্দোয়ান তার সমর্থকদের আগামী শুক্রবার পর্যন্ত রাজপথে থাকার আহবান জানিয়েছেন।
এদিকে, দেশে আইনের শাসন রক্ষার বিষয়ে সতর্ক থাকতে তুরস্কের প্রতি আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দেশজুড়ে ব্যাপকভাবে ধরপাকড়, চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো।
এছাড়া, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল টেলিফোনে প্রেসিডেন্ট এর্দোয়ানকে জানিয়েছেন, শাস্তি হিসেবে তুরস্কে মৃত্যুদণ্ডের ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়টা ইউরোপিয় ইউনিয়ন সমর্থন করে না।