মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওহাইয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে শুরু হওয়া রিপাবলিক দলের কনভেনশনে তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
কনভেনশনে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রতিনিধিরা ভোট দেন। তবে দলের অনেক শীর্ষ নেতা এ কনভেনশনে অংশ নেননি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের ছোট ভাই ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ এতে অংশগ্রহণ করেননি।
এর আগে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এক নিবন্ধে ট্রাম্পের ব্যাপারে তার আপত্তির কথা খোলাখুলি জানান। মনোনয়নের দৌড়ে বাছাইপর্বে ট্রাম্পের কাছে পরাস্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান জেব বুশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: