অলিম্পিক গেমসে হামলার পরিকল্পনায় জড়িত অভিযোগে ব্রাজিলে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আইএসের সঙ্গে জড়িত না হলেও তারা ওই জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল।
দেশটির বিচারমন্ত্রী আলেকজান্ডার মৌরাইস বলেন, সন্দেহভাজন ওই গ্রুপটি অলিম্পিক গেমস শুরুর দুই সপ্তাহ আগে হামলার পরিকল্পনা করছিল। প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
মন্ত্রী আরও জানিয়েছেন, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক সাইটের মাধ্যমে তারা আইএসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। এমনকি প্যারাগুয়ের এক অস্ত্র ব্যবসায়ীর কাছে একে-ফরটি সেভেন বন্দুকের জন্য অর্ডারও দিয়েছিল তারা।
এ ঘটনায় ব্রাজিলে জরুরি বৈঠক ডাকা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: