ফ্রান্সের নিসে সন্ত্রাসী হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাদের আদালতে তোলা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে ৪ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। এদের বয়স ২২ থেকে ৪০ এর মধ্যে।
এ বিষয়ে ফ্রান্সের কৌঁসুলি ফ্রাসোয়া মলিনস জানান, হামলার পরদিন এক সন্দেহভাজন ঘটনাস্থল গিয়ে বিধ্বস্ত নিসের ভিডিও চিত্র ধারণ করে। শুধু তাই নয় সন্ত্রাসী হামলা প্রস্তুতির জন্য হামলাকারী ট্রাক ড্রাইভার মোহামেদ লাহোআইয়েজ বোহলেলকে সবধরণের সহযোগিতা দিয়েছে তারা এবং বেশ কয়েক মাস ধরে তারা এই হামলার পরিকল্পনা করে বলেও উল্লেখ করেন তিনি।
বাস্তিল দিবসে আতশবাজি উৎসবে জড়ো হওয়া মানুষের ওপর ট্রাক চালিয়ে সন্ত্রাসী হামলায় চালায় বোহলেল। এতে নিহত হন ৮৪ জন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: