আন্তর্জাতিক

ভারতীয় বিমানবাহিনীর বিমান নিখোঁজ

ভারতীয় বিমান নিখোঁজ
ভারতীয় বিমান নিখোঁজ

ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি বিমান ২৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে গেছে। বিমানে থাকা ২৯ আরোহীর মধ্যে ৬ জন ক্রু। শুক্রবার সকালে এএন-৩২ বিমানটি চেন্নাইয়ের ঘাঁটি থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয়ে যায়।

বিমানটি চেন্নাইয়ের তামবারাম থেকে সকাল ৮টার দিকে রওনা দেয়। বেলা ১১টা ২০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার বন্দরে অবতরণের কথা ছিল।

জানা গেছে, যাত্রা শুরুর পর রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অনেক চেষ্টা করেও বিমানটির সঙ্গে আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। অবতরণের ঠিক ১৫ মিনিট আগে পর্যন্ত বিমানটির সঙ্গে যোগাযোগ ছিল।

বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে একটি জরুরি নির্দেশনা (beacon locator) পাঠায়। সাধারণত বিধ্বস্ত হওয়ার আগে বিমান এ ধরনের জরুরি নির্দেশনা পাঠিয়ে থাকে।

এদিকে, বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ড নিখোঁজ বিমানটির সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

বঙ্গোপসাগরে গোয়েন্দা বিমান দিয়ে নৌবাহিনী অনুসন্ধান চালাচ্ছে। এছাড়াও কারমুখ, ঘাড়িয়াল, জ্যোতি ও কুঠার নামে ৪টি জাহাজ ওই এলাকায় অনুসন্ধান চালাবে।

ভারতের বিমানবাহিনীতে এএন-৩২ বিমান রয়েছে ১০০টির মতো। এ বিমানগুলো পুনরায় কোনো ধরনের জ্বালানি ছাড়াই ৪ ঘণ্টা আকাশে উড়তে সক্ষম। (সূত্র: এনডিটিভি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ