জঙ্গি গোষ্ঠী আইএসের সদস্য সংগ্রহের অভিযোগে বিতর্কিত ভারতীয় বক্তা জাকির নায়েকের ইসলামিক রিসার্চের ফাউন্ডেশনের সহযোগী আরশিক কুরেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
মুম্বাই থেকে বুধবার তাকে গ্রেপ্তার করা হয় বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
আরশিদের বিরুদ্ধে কেরালার একদল তরুণকে প্রভাবিত করে আইএসে যোগ দিতে প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি কেরালার নিখোঁজ ১৫ তরুণের একজন বাবা সন্তানের আইএসের যোগদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আরশিদের বিরুদ্ধে অভিযোগ করলে গত মাসে কেরালায় তার বিরুদ্ধে একটি মামলা হয়।
এরপর সন্ত্রাসদমন স্কোয়াড ও কেরালা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে আদালতের অনুমতিতে তাকে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: