মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনকে।
স্থানীয় সময় শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেন তিনি।
৫৮ বছর বয়সী সিনেটর টিম কেইন মুক্তবাণিজ্য চুক্তির একজন সমর্থক। ব্যক্তিগতভাবে তিনি গর্ভপাতকে প্রত্যাখ্যান করলেও গর্ভপাতের অধিকারকে সমর্থন করেন।
আসন্ন নির্বাচনে তার রাজ্য ভার্জিনিয়া ভোটযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে যাচ্ছে।
স্প্যানিশ ভাষায় পারদর্শী কেইন আসন্ন নির্বাচনে প্রচারণায় হিস্পানিক আমেরিকান জনগোষ্ঠীর মধ্যে হিলারির সমর্থন ধরে রাখার ব্যাপারে সহায়তা করতে পারবেন।
যুক্তরাষ্ট্রে হিস্প্যানিক জনগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যক ভোট রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: