আফগানিস্তানের রাজধানী কাবুলে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৬১ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক মানুষ।
বিবিসি সূত্র মতে, কাবুলের দেহ মাজাং স্কয়ারে পরিকল্পিত বিদ্যুৎ সরবরাহ লাইনের দাবিতে সংখ্যালঘু হাজারা জাতিগোষ্ঠীর হাজারো মানুষ জড়ো হয়েছিল। হাজারা অধ্যুষিত এলাকা এড়িয়ে বিদ্যুৎ সরবরাহ লাইন চলে যাওয়ায় মানুষ ক্ষোভ প্রকাশ করছিল।
তবে সমাবেশে কয়টি বোমা হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দেশটির স্থানীয় একটি টেলিভিশন বলছে, একজন আত্মঘাতী হামলাকারী এটি করেছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ হামলার দায় স্বীকার করছে জঙ্গি গোষ্ঠী আইএস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: