উত্তর ও মধ্য চীনে ভয়াবহ বন্যায় কমপক্ষে দেড়শো মানুষের প্রাণহানী হয়েছে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।
গৃহহারা হয়েছেন হাজারো মানুষ—ব্যাহত হচ্ছে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ।
তবে বন্যা ও ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হেবেই ও হেনান প্রদেশ।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুধু হেবেই প্রদেশে ১১৪ জনের মৃত্যু হয়েছে, সেখানে নিখোঁজ রয়েছে ১১১ এবং বিধ্বস্ত হয়েছে ৫০ হাজারের বেশি ঘরবাড়ি।
এদিকে, হেনান প্রদেশে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরিয়ে নেয়া হয়েছে সেখানকার ৭২ হাজার বাসিন্দাকে।
এছাড়া, বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: