ভোটের আগে হেরে যাওয়ার শঙ্কায় নেপালের প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ অলি পদত্যাগ করেছেন।
রোববার তার এ সিদ্ধান্তের কথা জানান অলি বলে এনডিটিভি থেকে জানা গেছে।
নেপালের ৫৯৫ সদস্যের পার্লামেন্টে হতে যাওয়া আস্থা ভোটে অলি হেরে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার সকালে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) ও মাধেসি জনঅধিকার ফোরাম নেপাল (ডেমোক্রেটিক) ক্ষমতাসীন জোট ছাড়ার ঘোষণা দেয়। উভয় দল জানিয়েছে, ভোটে তারা বিরোধীদের সঙ্গে থাকবে।
গত অক্টোবরে প্রধানমন্ত্রী হয়েছিলেন অলি। যে মাওবাদীদের সমর্থনে ক্ষমতায় বসেছিলেন অলি নেই মাওবাদীদেরই অভিযোগ, অলি ক্ষমতার অংশীদারিত্ব চুক্তির প্রতি সম্মান জানাতে ব্যর্থ হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: