আন্তর্জাতিক

ফ্লোরিডায় ক্লাব ব্লুতে গোলাগুলি, নিহত ২

ফ্লোরিডা
ফ্লোরিডা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছে কমপক্ষে ১৬ জন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, জার্মানির নুরেমবার্গের কাছে আনসবাখ শহরে মিউজিক ফেস্টিভ্যালে হামলার চেষ্টার সময় সন্দেহভাজন আততায়ী নিজেই বোমা বিস্ফোরণ ঘটালে নিহত হয়।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ক্লাব ব্লু নামের ওই ক্লাবটিতে রোববার রাত সাড়ে বারোটার দিকে এ হামলার ঘটনা ঘটে। ক্লাবটিতে এ সময় কিছু টিনএজ ছেলেমেয়েদের পার্টি চলছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুজন নিহত হয়। আহত হয় আরও বেশ কয়েকজন।

পুলিশ জানিয়েছে, আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

এদিকে, জার্মানির আনসবাখ শহরে বোমা বিস্ফোরণে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন।

নিহত ওই হামলাকারী সিরিয়া থেকে আসা একজন রাজনৈতিক আশ্রয়প্রার্থী। তবে, কর্তৃপক্ষ ২৭ বছর বয়সী ওই আশ্রয়প্রার্থীকে জার্মানিতে থাকার সুযোগ না দিয়ে বুলগেরিয়ায় পাঠিয়ে দেয়।

রোববার আনসবাখের কাছাকাছি একটি মিউজিক ফেস্টিভ্যালে ঢুকতে না দিলে সে আত্মঘাতি বোমা বিস্ফোরণ ঘটায়।

পরে ওই মিউজিক ফ্যাস্টিভ্যাল থেকে প্রায় আড়াই হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ