আন্তর্জাতিক

জাপানে প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে ছুরিকাঘাতে নিহত ১৯

জাপান
জাপান

জাপানে একটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬ জন। এদের মধ্যে কমপক্ষে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকারী জানিয়েছে, পুলিশ জানিয়েছে ওই যুবক ওই প্রতিষ্ঠানেরই সাবেক কর্মচারী। পৃথিবীতে সে কোন প্রতিবন্ধীকে দেখতে চায় না— আর তাই তাদের ওপর হামলা চালিয়েছে সে বলেও জানায় পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার রাত আড়াইটায় জাপানের রাজধানী টোকিওর পশ্চিমে সাগামিহারা শহরে মানসিক প্রতিবন্ধীদের সেবাকেন্দ্রে দিকে ছুরি হাতে ঢুকে পড়ে ২৬ বছর বয়সী এক যুবক। এরপর একের পর এক লোকজনকে আঘাত করতে শুরু করে।

এতে ঘটনাস্থলেই নিহত হন ১৯ জন, আহত অনেকের অবস্থাই আশঙ্কাজনক। পরে পুলিশ সাতোশি ওয়েমাৎসু নামের ওই যুবককে আটক করে। তার ব্যাগ থেকে বেশ কয়েকটি ছুরি উদ্ধার করে, যার মধ্যে কয়েকটি রক্তাক্ত।

নিহতদের মধ্যে পুরুষ ও নারী রয়েছেন, যাদের বয়স ১৯ থেকে ৭০ এর মধ্যে।

এর আগে গত ফেব্রুয়ারিতে সে রাজনৈতিক নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছিল যেখানে শত শত প্রতিবন্ধীকে হত্যার হুমকি দেয়া হয়। পুলিশ সেসময় তাকে গ্রেপ্তার করে। মাত্র দুই সপ্তাহ আগে সে মুক্তি পেয়েছে।

এ ঘটনার সঙ্গে কোনো ধরনের জঙ্গি সংশ্লিষ্টতা নাকচ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এদিকে, জাপানে কঠোর অস্ত্র আইনের কারণে গণহত্যার ঘটনা খুব একটা দেখা যায় না। এর আগে ২০০১ সালের একই দিনে ওসাকার একটি প্রাইমারি স্কুলে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তির ছুরিকাঘাতে ৮ শিশু নিহত হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ