ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি গির্জায় সশস্ত্র দুই হামলাকারী বেশ কয়েকজনকে জিম্মি করে। হামলাকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন একজন যাজক। পরে পুলিশের গুলিতে হামলাকারীরা নিহত হয়।
পুলিশ জানিয়েছে, ছুরি হাতে অন্তত দুইজন দুর্বৃত্ত দেশটির উত্তরাংশের সেইন্ট-এতিনে- দ্য-রুভরে নামের ওই গির্জায় ঢোকে। এ সময় তারা গির্জার ভেতরে থাকা যাজক, ২ জন নান এবং ২ জন দর্শনার্থীকে জিম্মি করে।
যদিও উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে তার আগেই যাজক জ্যাক এমেলকে হত্যা করে সন্ত্রাসীরা। নিজেদের বার্তা সংস্থা আমাকের মাধ্যমে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠি আইএস।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এ ঘটনাকে ভয়ংকর সন্ত্রাসী হামলা উল্লেখ করে বলেছেন, হামলাকারীরা আইএসের অনুগত ছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: