মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন হিলারি ক্লিনটন। ফিলাডেলফিয়ায় পার্টির কনভেনশনে ডেলিগেটদের ভোটে তিনি প্রার্থী মনোনিত হন।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো নারী প্রেসিডেন্ট পদে প্রার্থী হলেন। ডেলিগেটদের ভোটের এক পর্যায়ে কনভেনশনে দলের ঐক্যের প্রতীক হিসেবে হিলারির সাবেক প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স মাইক্রোফোন হাতে নিয়ে প্রথাগত মনোনয়ন প্রক্রিয়া স্থগিত করে হিলারিকে প্রার্থী ঘোষণা করেন।
এরপর কণ্ঠভোটে সর্বসম্মতভাবে এ প্রস্তাবের অনুমোদন মেলে। পরে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারপারসন মার্সিয়া ফাজ তা অনুমোদন করেন।
এ সময় উল্লাসে ফেটে পড়েন হিলারির সমর্থকরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: