ফ্রান্সের গির্জায় হামলাকারীদের একজন পুলিশের নজরদারিতে ছিলেন এবং হামলার সময় তার গায়ে মনিটরিং ব্র্যাসেলেটও ছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলি ফ্রাসোয়া মোলিনস বলেন, সন্ত্রাসী হামলার অভিযোগে ১৯ বছর বয়সী হামলাকারী আদেল কেরম্যাশ গৃহবন্দি ছিলেন। তবে প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য তিনি বেরোনোর অনুমতি পেতেন।
আলজেরীয় বংশোদ্ভূত এ হামলাকারী গেলো বছর সিরিয়ায় যাওয়ার চেষ্টা করায় দুই বার গ্রেপ্তারও হয়েছিলো। তবে অপর হামলাকারীর পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানান মোলিনস।
হামলার সময় কেরম্যাশ ও তার সহযোগীর কাছে অ্যালুমিনিয়ামের মোড়কে পেচানো ভুয়া বিস্ফোরক সরঞ্জাম ও ছুরি ছিল। কেরম্যাশ গির্জার যাজককে গলা কেটে হত্যা করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: