তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের জের ধরে এবার আরো বেশ কিছু সংবাদ মাধ্যম বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এ ব্যপারে একটি ডিক্রি জারি করা হয়েছে।
বুধবার জারি করা এ ডিক্রিতে ৩টি সংবাদ সংস্থা, ১৬টি টিভি চ্যানেল, ৪৫টি পত্রিকা, ২৩টি রেডিও, ২৯টি প্রকাশনা সংস্থা ও ১৫টি সাময়িকী বন্ধের নির্দেশ দেয়া হয়।
এর মধ্যে উল্লেখয়োগ্য হলো: জামান নিউজ পেপার, সামনিওলু নিউজ চ্যানেল, সিহান নিউজ এজেন্সি।
সরকারের অভিযোগ, এসব সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রে নির্বাসিত ফেতুল্লাহ গুলেনের সমর্থক।
এছাড়া ১৪৯ জন জেনারেল ও অ্যাডমিরালসহ সশস্ত্র বাহিনীর প্রায় ১৭০০ সদস্যকে বরখাস্ত করেছে দেশটির সরকার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: