আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হিলারিকে চান ওবামা

ওবামা
ওবামা

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রট প্রার্থী হিলারি ক্লিনটনকে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।

ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট পার্টি জাতীয় কনভেনশনে শেষ দিনের বক্তব্যে এ আহ্বান জানান ওবামা।

তিনি বলেন, হোয়াইট হাউস পরিচালনার জন্য হিলারিই সবচেয়ে যোগ্য ব্যক্তি— এমনকি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চাইতেও দক্ষ তিনি।

এসময় রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে দেশীয় বক্তৃতাবাজ নেতা আখ্যা দিয়ে ওবামা বলেন, ভোটারদের সামনে দুটি পথ আছে— এর একটি আশা এবং অন্যটি ভয়।

এছাড়া কনভেনশনে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেন, ট্রাম্প, নির্যাতন, ধর্মীয় অসহিষ্ণুতার প্রশয়দাতা এবং যুক্তরাষ্ট্রের মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিনটন যেসব ইমেইল তদন্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন নি সেগুলো প্রকাশ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ