আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন হিলারি ক্লিনটন।
ফিলাডেলফিয়ায় দলের জাতীয় সম্মেলনের শেষ দিন এই মনোনয়ন গ্রহণ করেন তিনি।
এ সময় ভোটারদের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট পদে প্রথম নারী প্রার্থী হিলারি।
তিনি বলেন, তারা ভীত নন বরং বরাবরের মতোই যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সমৃদ্ধির অন্তরায় যে সব বিষয় তা উল্লেখ করেন হিলারি।
তিনি বলেন, এরমধ্যে রয়েছে বৈষম্য, সীমিত সামাজিক গতিশীলতা, রাজনৈতিক অচলাবস্থা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক হুমকি এবং মজুরি নিয়ে হতাশা।
ভাষণে, এই ডেমোক্রেটিক প্রার্থী তার প্রতিদ্বন্দী রিপাবলিকান প্রার্থীর সমালোচনায় বলেন, যুক্তরাষ্ট্র সঙ্গে বিশ্বের বাকি অংশ, এমনকি আমেরিকানদের মধ্যেও বিভেদ ঘটাতে চান ট্রাম্প।