প্রবল আপত্তি সত্ত্বেও ৪ মাদক পাচারকারীর ফাঁসি দিয়েছে ইন্দোনেশিয়া। এদের মধ্যে একজন ইন্দোনেশিয়ান এবং বাকি ৩ জন নাইজেরিয়ার নাগরিক।
স্থানীয় সময় শুক্রবার নুসা কামবানগান কারাগার দ্বীপে ফায়ারিং স্কোয়াডে তাদের মৃত্যু কার্যকর করা হয়। তবে একই অভিযোগে বাকি ১০ অপরাধীর ফাঁসি দেওয়া হবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
অভিযুক্তদের মৃত্যুদণ্ড রোধে ইন্দোনেশিয়ার সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দেশের সরকার।
আর এর কারণে ফাঁসি কার্যকরের ক্ষেত্রে কোনো প্রভাব পড়েছে কি-না তা এখনো স্পষ্ট নয় বলেই জানিয়েছে স্থানীয় পত্রিকা জাকার্তা পোস্ট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: