মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি ও দলের মনোনিত প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা বিষয়ক তথ্যে সাইবার হামলার শিকার হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ও ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির সঙ্গে জড়িত কিছু তথ্য হ্যাক করা হয়েছে।
হিলারি ক্লিনটনের নির্বাচণী প্রচার অপিস জানান, শুক্রবার বিশ্লেষণধর্মী একটি ডাটা প্রোগ্রাম হ্যাক করা হয়েছে। তবে তাদের অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশ করতে পারে নি হ্যকাররা।
এদিকে, সাইবার হামলার রাশিয়ার দিকে ইঙ্গিত করছে নির্বাচনী প্রচার কমিটি। তবে তা অস্বীকার করেছে মস্কো।
এরইমধ্যে, হ্যাকিংয়ের অভিযোগ নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: