আন্তর্জাতিক

তুরস্কে ১৪শো সেনা কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত

তুরস্ক
তুরস্ক

তুরস্কে চলতি মাসের মাঝামাঝিতে ব্যর্থ সেনা অভ্যুত্থানের জের ধরে আরো প্রায় ১৪শো সেনা কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে দেশটির সরকার।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আনাদলু’ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা দেশটির ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক থাকার দায়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

তুরস্কের সরকার মনে করে, গুলেন ওই অভ্যুত্থানের নেপথ্যে ছিলেন।

এদিকে, সামরিক বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে- প্রেসিডেন্ট এরদোয়ানের এমন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের চাকরিচ্যুত করার এ ঘোষণা এলো।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, দেশের সামরিক একাডেমিগুলো বন্ধ করে দেয়ার পাশাপাশি সামরিক বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনার পরিকল্পনা করেছেন তিনি।

এর আগে, ওই অভ্যুত্থানের পরপরই দেশটির ১৭০০ এর বেশি সামরিক কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। ব্যর্থ সেনা অভ্যুত্থানের জের ধরে তুরস্কে সবমিলিয়ে এ পর্যন্ত সেনাবাহিনী, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ