লিবিয়ার সির্তে শহরে জঙ্গি গোষ্ঠি আইএসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগন জানিয়েছে, লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই বিমান হামলা চালানো হয়।
তবে, টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী ফায়েজ সারাজ জানান, এই বিমান হামলার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, দেশটিতে আইএসের উপস্থিতি গত কিছুদিন ধরে বেড়ে চলেছে।
এর আগে গত নভেম্বর এবং ফেব্রুয়ারিতে দেশটির বিভিন্ন স্থানে আইএসের শক্ত ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: