বদলে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যটির নাম— এরই মধ্যে রাজ্যের পশ্চিমবঙ্গ নামটি বদলে শুধু বঙ্গ বা বাংলা রাখার প্রস্তাবটি গৃহীত হয়েছে রাজ্য মন্ত্রিসভায়।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের শিক্ষা ও সংসদবিষয়কমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বলেই জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।
তিনি বলেন, তবে রাজ্যের এ প্রস্তাব যাবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায়। কেন্দ্রের সবুজ সংকেত পেলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
আগামী ২৬ আগস্ট রাজ্য মন্ত্রিসভার বিশেষ নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তৃণমূলের এ মন্ত্রী।
নাম পরিবর্তনে রাজ্য সরকারের যুক্তি, নামের বর্ণানুক্রমে অনুযায়ী রাজ্যগুলোর তালিকায় ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ আছে সবচেয়ে শেষ। এর ফলে সবকিছুতেই শেষে ডাক পায় রাজ্য।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: