যুক্তরাজ্যের লন্ডনের রাসেল স্কয়ারে এক ব্যক্তির ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
বিবিসি থেকে জানা যায়, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হামলাকারীকে আটক করা হয়েছে—উল্লেখ করে লন্ডন পুলিশ জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি একটি সন্ত্রাসী হামলা হতে পারে।
হামলার পর পুরো এলাকা ঘিরে ওই এলাকার আশেপাশে ব্যাপক পুলিশি তৎপরতা শুরু হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: