রাশিয়ার বিমানবাহিনীর নেতৃত্বে বিদ্রোহীদের কাছ থেকে আলোপ্পার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড় ও গ্রাম পুনদর্খল করেছে সিরিয়ার সরকারি বাহিনী। খবরটি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বেতার।
এতে বলা হয়, আলোপ্পায় বিদ্রোহীদের দমনে বড় পরিসরে পাল্টা আক্রমণ চালানো শুরু করেছে সরকারি সেনারা।
এছাড়া বিদ্রোহী নিয়ন্ত্রিত সালাহেদ্দিন শহরের এক অধিকারকর্মীর বরাত দিয়ে ডিপিএ সংবাদ সংস্থা জানিয়েছে, আলেপ্পায় মুহুমূর্হু যুদ্ধ চলছে। বিদ্রোহীদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালাচ্ছে রুশ বিমান বাহিনী। এরপরই সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে পাহাড় ও গ্রাম পুননিয়ন্ত্রণ নেয়।
এরইমধ্যে নিউইয়র্ক ভিত্তিক ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত এক সপ্তাহে সিরিয় সরকারি বাহিনী আলোপ্পা ও এর আশপাশের এলাকায় ৬ টি হাসপাতালে ব্যাপক বিমান চালিয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: