আন্তর্জাতিক

আইএস দুর্বল হলেও বিশ্বের জন্য হুমকি: ওবামা

ওবামা
ওবামা

ইরাক ও সিরিয়ায় ক্রমেই দুর্বল হয়ে পড়ছে জঙ্গিগোষ্ঠী আইএস— তবে এটি এখনো বিশ্বের জন্য হুমকি- বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার।

যুক্তরাষ্ট্রের পেন্টাগনে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির শীর্ষ সামরিক ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন।

ওবামা বলেন, জঙ্গি এ গোষ্ঠীটি এরই মধ্যে দেশ দুটিতে তাদের আশ্রয়স্থল হারিয়ে ফেলেছে। ফলে হামলার দিক পরিবর্তন করে তারা এখন বিশ্বের অন্যান্য দেশেও আক্রমণ চালাচ্ছে। তবে আইএস অজেয় নয় এবং তাদের অনিবার্যভাবে প্রতিহত করা সম্ভব বলেই মন্তব্য করেন তিনি।

এমনকি সিরিয়ায় আইএস তাদের স্বঘোষিত রাজধানী রাক্কার নিয়ন্ত্রণ হারাবে বলেই মনে করেন ওবামা।

এদিকে, মিসরে সেনাবাহিনীর বিমান হামলায় আইএস-এর সিনাই শাখা প্রধান আবু দুয়া আল-আনসারিসহ ৪৫ জঙ্গি নিহত হয়েছে। এল-আরিস শহরের কাছে জঙ্গিদের শক্ত ঘাঁটিতে এ বিমান হামলা চালায় দেশটির সেনাবাহিনী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ